এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সাদা পাথর লুট বন্ধে মুসল্লীদের সাথে জনসচেতনতামুলক মতবিনিময় ওসির

Daily Jugabheri
প্রকাশিত 23 May, Friday, 2025
সাদা পাথর লুট বন্ধে মুসল্লীদের সাথে জনসচেতনতামুলক মতবিনিময় ওসির

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রে বেশ কিছুদিন ধরে সাদা পাথর এলাকা থেকে দিনেরাতে পাথর লুট করছে পাথরখেকো চক্র। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎসমুখে নতুন করে পাথর এসেছে। এসব পাথর দিনেরাতে স্থানীয়রা বহিরাগতদের ভাড়া করে নিয়ে এসে নৌকা দিয়ে লুট করছে প্রতিনিয়ত। যদিও প্রশাসন অভিযান পরিচালনা করে জেল ও জরিমানা করা হয়েছে। তারপরও বন্ধ হচ্ছেনা লুটপাট। দিনে ও রাতের বেলায় দেদারছে শত শত নৌকা দিয়ে অবাধে পাথর লুট করে নিয়ে যাচ্ছে চক্রটি। এ কারণে সাদা পাথর লুট বন্ধে ও বিভিন্ন সামাজিক অপরাধ নিমূর্লে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নের স্থানীয় দয়ার বাজার জামে মসজিদে শুক্রবার (২৩মে) জুম্মার নামাযের আগে মুসল্লিদের সাথে মতবিনিময় সভা করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। অপরাধ নির্মূলে তিনি ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করছেন। বিশেষ করে সাদা পাথর লুট বন্ধে মসজিদে মসজিদে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসময় অপরাধ নির্মূল ও সাদাপাথর লুট বন্ধে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 May 2025

সাদা পাথর লুট বন্ধে মুসল্লীদের সাথে জনসচেতনতামুলক মতবিনিময় ওসির

বিস্তারিত কমেন্টে