এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ভোলাগঞ্জ বাংকার এলাকায় টাস্কফোর্সের অভিযান

Daily Jugabheri
প্রকাশিত 22 May, Thursday, 2025
ভোলাগঞ্জ বাংকার এলাকায় টাস্কফোর্সের অভিযান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : ভোলাগঞ্জ বাংকার এলাকায় টাস্কফোর্সের অভিযান কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রোপওয়ে বাংকার ও সাদা পাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরোদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে ৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে। বুধবার ২১শে মে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলার সককারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পারভেজ । উপজেলা প্রশাসন ,পুলিশ,বিজিবি, আনসার ও আরএনবি সদস্যদের সমন্বয়ে ৫ জন পাথর লুটপাটকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আবেদ আলী,জসিম মিয়া, হিরন মিয়া, সালিক মিয়া ও তোফাজ্জল মিয়া। তাদের সবাইকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মিজ আজিজুন্নাহার জানান, সাদা পাথর ও বাংকার এলাকায় পাথর ও বালু লুটপাটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ জনকে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে এবং পাথর উত্তোলনের কাজে ব্যবহারের জন্য ৩০ টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
22 May 2025

ভোলাগঞ্জ বাংকার এলাকায় টাস্কফোর্সের অভিযান

বিস্তারিত কমেন্টে