এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেট টেস্টে মুখ পুড়েছে বাংলাদেশের

Daily Jugabheri
প্রকাশিত ২৩ এপ্রিল, বুধবার, ২০২৫
সিলেট টেস্টে মুখ পুড়েছে বাংলাদেশের

যুগভেরী ডেস্ক ::: সিলেট টেস্টে চতুর্থ দিন শেষের আগেই বাংলাদেশকে হারালো জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে ১৭৪ রানের সেশন ছোঁয়া দূরত্বে লক্ষ্য পায় তারা। দারুণ ওপেনিং জুটিতে ওই রান সহজও করে ফেলেছিল সফরকারীরা। কিন্তু মেহেদী মিরাজ ঘূর্ণির ম্যাজিকে ম্যাচ জমিয়ে তোলেন। তবে শেষ হাসিটা হাসে জিম্বাবুয়ে। ৪ বছর পর টেস্টে জয় পায় দলটি। একদিন হাতে রেখেই সিলেট টেস্টে নিজেদের করে নিলো জিম্বাবুয়ে।

 

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বুধবার (২৩ এপ্রিল) ৩ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ফিফটি আর বেন কারানের ৪৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

 

এর আগে প্রথম ইনিংসে ১৯১ রান করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে। তাতে প্রথম ইনিংসে ২৭৩ রান করা জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।

রান তাড়ায় নেমে শুরু থেকেই দাপট দেখায় সফরকারীরা। ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে নেন বেনেট ও কারান। তাতে সহজেই জয় পাওয়ার পথ তৈরি হয়েছিল। তবে মাঝে একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ একাই ৫ আর তাইজুল তুলে নেন ২ উইকেট।

তবে শেষদিকে আর কোনো বিপদ হতে দেননি ওয়েসলি মাধেভেরে ও রিচার্ড এনগ্রাভা। অষ্টম উইকেট জুটিতে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তারা।বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালের পর সাদা পোশাকে জয় পেলো জিম্বাবুয়ে। ওই ম্যাচটি ছিল সিলেট স্টেডিয়ামে। যেখানে ১৫১ রানের ব্যবধানে হেরেছিল লাল সবুজরা।

 

আর সব মিলিয়ে প্রায় ৪ বছর ২ মাস এবং ১০ ম্যাচ পর ক্রিকেটের মর্যাদাকর ফরম্যাটে জয় পেলো দলটি। টেস্টে সবশেষ ২০২১ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল তারা।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেট টেস্টে মুখ পুড়েছে বাংলাদেশের

২৩ এপ্রিল ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »