এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

দুই দিন ব্যাপী আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশীপ ২০২৬ সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
দুই দিন ব্যাপী আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশীপ ২০২৬ সম্পন্ন

যুগভেরী ডেস্ক ::: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, সব ধরনের প্রতিহিংসা ও বিশৃঙ্খলা দূরে সরিয়ে খেলাধুলার মাধ্যমে পরিবার, সমাজ এবং সর্বোপরি রাষ্ট্রের গুণগত মান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্রতিমন্ত্রী আমিনুল হক আরো বলেন, “আমরা একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারবো। আমাদের কিশোর-কিশোরীদের জন্য সুশৃঙ্খল ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা হবে। দেশজুড়ে জেলায় জেলায় উশু চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে। আগামী প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, এই উশু চর্চার মাধ্যমে এবং ভবিষ্যতে সম্ভাবনাময় উশু খেলোয়াড়দের সাথে নিয়ে আমরা অলিম্পিকের মতো বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আসরে দেশের জন্য বড় ধরনের সাফল্য ও গৌরব বয়ে আনতে পারবো।
তিনি শনিবার (২৯ আগস্ট) রাতে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বাংলাদেশ উশু ফেডারেশন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চাইনিজ উশু ফাইটার স্কুলের দুইদিন ব্যাপী আশিয়ান গ্রুপ-সিলেট উশু চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চাইনিজ উশু ফাইটার স্কুলের সভাপতি ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গেমস আয়োজক কমিটির সদস্য সচিব, বাংলাদেশ উশু ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন এবং সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের যৌথ উপস্থাপনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ও ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর পরিচালনা পর্ষদের ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহসভাপতি মো. বদরুজ্জামান সেলিম, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, উপ সচিব মাহবুব মোরশেদ সোহেল, একান্ত সচিব মো. কবির খান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম শহিদুল হক ভূইয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু, যুগ্ম সম্পাদক মো. এ কে এম শহিদুল আলম মনির, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেল, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম নাচন, উশু ফেডারেশনের সদস্য ইকবাল হোসেন, আন্তর্জাতিক জাজ ও কোচ মো. আরিফুর রহমান বিপ্লব, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নূর হোসেন, চাইনিজ উশু ফাইটার স্কুলের সহ সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, চাইনিজ মার্শাল আর্ট কংফু একাডেমীর সভাপতি ও সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাফিস জুবায়ের চৌধুরী, চাইনিজ উশু ফাইটার স্কুলের যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আম্বিয়া চৌধুরী আরমান, সিলেট মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার কাইজার, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক তানভির চৌধুরী, কর্ণফুলি সুইটির পরিচালক মো. জহিরুল ইসলাম, আলমগীর হোসাইন, সদস্য আরিফ উদ্দিন ওলি, জাতীয় জাজ হাসিবুর রহমান, নাহেদ আহমদ নাহিদ, আয়োজক কমিটির সদস্য পংকু কুমার পাল, সদস্য আজিমুল হক, কবির আশরাফ প্রমুখ। এছাড়াও উশু ফেডারেশনের বিভিন্ন জেলা থেকে আগত জাজ ও কোচ এবং খেলোয়াড়বৃন্দসহ অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাইনিজ উশু ফাইটার স্কুলের সিনিয়র শিক্ষার্থী ও জাতীয় খেলোয়াড় মো. সুহাইল আহমদ। উক্ত খেলায় ১৮টি দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
31 August 2026

দুই দিন ব্যাপী আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশীপ ২০২৬ সম্পন্ন

বিস্তারিত কমেন্টে