এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কদমতলীতে দেশীয় পণ্যের পক্ষে ঐক্যবদ্ধ এলাকাবাসী !

Daily Jugabheri
প্রকাশিত 13 April, Sunday, 2025
কদমতলীতে দেশীয় পণ্যের পক্ষে ঐক্যবদ্ধ এলাকাবাসী !

যুগভেরী ডেস্ক ::: ফিলিস্তিনে চলমান মানবতা-বিরোধী হত্যাযজ্ঞের প্রতিবাদে কদমতলী এলাকাবাসী ও  মুসলিমিন একজোট হয়ে আহ্বান জানিয়েছেন—ইসরায়েলি পণ্য বর্জন করে দেশীয় ও হালাল পণ্যের প্রচলন বাড়াতে।  এলাকার তরুণ-যুবক, মসজিদের ইমাম, শিক্ষক, সমাজকর্মী ও সাধারণ জনগণ ব্যবসায়ীদের প্রতি সম্মান রেখে এই আহ্বান জানিয়েছেন: “আপনাদের ব্যবসা হোক মানবতার পক্ষে, জুলুমের নয়।  আমরা চাই, কদমতলী হোক একটি ইসরায়েলি পণ্য মুক্ত এলাকা।”এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে যারা ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধ করবেন, তাদেরকে সোশ্যাল মিডিয়া ও এলাকায় প্রচার করে উৎসাহ দেওয়া হবে।  স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ও বিকল্প হালাল পণ্য ব্যবহারে সবাইকে উৎসাহিত করা হবে।  একটি তালিকা তৈরি করা হয়েছে, যাতে ইসরায়েলি সম্পৃক্ত
ব্র্যান্ডগুলো ও দেশীয় বিকল্প পণ্য উল্লেখ আছে।  প্রচারণায় অংশগ্রহণকারীরা ‘ইসরায়েলি পণ্য নয়, দেশীয় পণ্যে হোক সমাধান’ — এই স্লোগান তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষকে ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করতে বয়কটের গুরুত্ব বোঝান।  এ উদ্যোগে নেতৃত্ব দেনঃ- আলাল আহমদ মোহন, ইয়ামিন আহমদ, হাসান মোহাম্মদ সুয়েজ, রাকিব আল হাসান,  মিনহাজ হোসাইন, আহমেদ নাইম, মিজান আহমদ, আব্দুল আলিম, মোঃ মাহেল আহমাদ,সাকিব আহমদ, ইউনুস আহমদ প্রমুখ।  এলাকাবাসীর দাবি: ১. ব্যবসায়ীরা যেন সচেতন হন কোন পণ্যের অর্থ যায় হত্যাকাণ্ডে। ২. দেশীয় ও মুসলিম উৎপাদকের পণ্যে বিশ্বাস গড়ে তুলুন। ৩. কদমতলী হোক সচেতনতার মডেল এলাকা।  স্থানীয় একজন বলেন: “কোনো ভাইয়ের দোকানে যদি ইসরায়েলি পণ্য না দেখি, সেটাই আমাদের জন্য গর্বের বিষয়।” তাদের এই উদ্যোগে বাজারের ব্যবসায়ী, পথচারী এবং তরুণদের মাঝে ব্যাপক সাড়া পড়ে।  স্থানীয় একজন ব্যবসায়ী জানান, “তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা ইতোমধ্যেই অনেক বিদেশি পণ্যের বিক্রি বন্ধ করেছি এবং দেশীয় পণ্য বিক্রিতে আগ্রহী হচ্ছি।” একজন প্রতিনিধি বলেন, “আমরা শুধু বয়কট নয়, বরং দেশীয় পণ্যের প্রচার ও ব্যবহার নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছি।  ইসলাম, মানবতা ও ন্যায়বিচারের পক্ষে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।” এ ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
13 April 2025

কদমতলীতে দেশীয় পণ্যের পক্ষে ঐক্যবদ্ধ এলাকাবাসী !

বিস্তারিত কমেন্টে