এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সাংবাদিকদের সঙ্গে সিলেট জেলা ও মহানগর বিএনপির ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় শনিবার

Daily Jugabheri
প্রকাশিত 04 April, Friday, 2025
সাংবাদিকদের সঙ্গে সিলেট জেলা ও মহানগর বিএনপির ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় শনিবার

যুগভেরী ডেস্ক ::: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় মিলিত হবেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

আগামীকাল শনিবার (৫ এপ্রিল) নগরীর আল-হামরা শপিং সিটি-তে (লিফট ৫ম তলা) অবস্থিত বাফেট প্যারাডাইস হোটেলের হলরুমে, দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সিলেটের কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, মতবিনিময় সভায় সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তুলবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 April 2025

সাংবাদিকদের সঙ্গে সিলেট জেলা ও মহানগর বিএনপির ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় শনিবার

বিস্তারিত কমেন্টে