এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

আগামী শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের ২৫ এলাকায়

Daily Jugabheri
প্রকাশিত 27 December, Friday, 2024
আগামী শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের ২৫ এলাকায়

যুগভেরী ডেস্ক ::: সিলেটের ২৫ এলাকায় আগামী শনিবার (২৮ ডিসেম্বর) বিদ্যুৎ থাকবে না। এদিন মহানগরের ১৭ এলাকায় সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ও ৮ এলাকায় সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস-ই-আরেফিন প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি মুক্তিরচক ও ধোপাদিঘীরপাড় ফিডারের আওতাধীন মেন্দিবাগ, নোয়াগাও সাদিপুর, বোরহানউদ্দীন রোড, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, উপশহর রোড, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবড়ী হাওর, সবজিবাজার, ফুলতলী মাদ্রাসা, হাফিজ কম্প্লেক্স, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘীরপাড় ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে বিকেল ৩ পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

 

এছাড়া ১১ কেভি সোবহানিঘাট ও কালিঘাট ফিডারের আওতাধীন কাস্টঘর, চালিবন্দর, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, লালদিঘীরপাড়, হকার্স মার্কেট, বন্দরবাজার রোড, জেল রোড ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে সকাল ১০ পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
27 December 2024

আগামী শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের ২৫ এলাকায়

বিস্তারিত কমেন্টে