এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট জেলা জাসাসের শ্রদ্ধাঞ্জলি

Daily Jugabheri
প্রকাশিত ১৪ ডিসেম্বর, শনিবার, ২০২৪
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট জেলা জাসাসের শ্রদ্ধাঞ্জলি

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখা। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেটস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ রানু ও সদস্য সচিব রায়হান এইচ খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, জহির চৌধুরী, সিএম আরিফ আব্দুল্লাহ, শাওন কর, সাইদ মেহদী সাদী, জাবেদ কাদির, অলক কর, কণ্ঠশিল্পী রাজন খান, কন্ঠশিল্পী এফ কে ফয়সল, সদর উপজেলা জাসাসের আহবায়ক হেলাল মিয়া, দিলওয়ার হোসেন সাজন, হাসনাত কবির, এমদাদ তালুকদার, আল-আমিন হোসেন, সাকিব আহমদ, সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহেদ হোসেন জনি, কানাইঘাট উপজেলা জাসাসের সদস্য সচিব কলিম উল্লাহ, সুমন আহমেদসহ নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন