এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট মহানগর ১৩নং ওয়ার্ড জামায়াতের সুধী সমাবেশ

Daily Jugabheri
প্রকাশিত ১০ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪
সিলেট মহানগর ১৩নং ওয়ার্ড জামায়াতের সুধী সমাবেশ

যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসীবাদ ও স্বৈরাচারমুক্ত সমৃদ্ধ দেশ গঠনে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। পতিত ফ্যাসিস্টরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা প্রতিবেশী দেশের ইন্ধনে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেয়েছিল। কিন্তু জনগণ তাদের সেই ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক ফ্ল্যাটফরমে দাঁড়িয়েছেন। দেশপ্রেমিক জনতার এই ঐক্য ধরে রাখার জন্য সকলকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। অন্যথায় ফ্যাসীবাদী অপশক্তি অবারও মাথাচাঁড়া দিয়ে উঠতে পারে।

তিনি বলেন, জামায়াত একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। একদল সৎ আদর্শবান সুনাগরিক গঠনের মাধ্যমে আমরা সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। অন্তর্বর্তীকালিন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে মৌলিক সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন আয়োজনের দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি সোমবার রাতে নগরীর কাজিরবাজার এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১৩নং ওয়ার্ড জামায়াত আয়োজিত সাধারণ সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কাজিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও ১৩নং ওয়ার্ড জামায়াত সভাপতি ডাঃ মোবারক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম ও সেক্রেটারী পারভেজ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মোল্লারগাও ইউনিয়ন চেয়ারম্যান মামুন খান, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম, আব্দুল কাদির, ফখর উদ্দিন, জামায়াত নেতা মাজহারুল ইসলাম, আব্দুল আলিম, ফয়েজুল ইসলাম, আব্দুল হাকিম চৌধুরী, আব্দুজ জাহের, মোশাররফ হোসেন, লুৎফুর রহমান ও ফয়সল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন