এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

ঢাকা থেকে সিলেটের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত ১০ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪
ঢাকা থেকে সিলেটের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

যুগভেরী ডেস্ক ::: ঢাকা থেকে সিলেট বিভাগের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীম।

সোমবার দিবাগত (১০ ডিসেম্বর) রাত ২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শামীমের ছোট ভাই ইয়াহিয়া সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা যায়, ৫ আগস্টের আগে সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম।

 

এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জে ও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গত ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামিও রেজাউল করিম শামীম। পুলিশ কয়েকদিন আগে ২৪ জনকে আসামি করে এই মামলায় চার্জশিট দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন