এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখল বাংলাদেশ

Daily Jugabheri
প্রকাশিত ০৮ ডিসেম্বর, রবিবার, ২০২৪
ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখল লাল-সবুজের দল। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেন আজিজুল হাকিম বিগ্রেড।

রোববার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। পুঁজিটা ছোট হলেও প্রবল আত্মবিশ্বাস আর দুই পেসার ইকবাল হোসেন ও আল ফাহাদের পেস তাণ্ডবে সমতল পথে হোঁচট খায় ভারত। লক্ষ্য তাড়ায় ভারত ১৩৯ রানে থামে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন