এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে

Daily Jugabheri
প্রকাশিত ০৪ ডিসেম্বর, বুধবার, ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে

যুগভেরী ডেস্ক ::: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি

প্রধান উপদেষ্টার আহবানে সাড়া দিয়ে আজ বুধবার বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে বসবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

 

 

উল্লেখ্য, দেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আজ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আগামীকাল ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন তিনি। একই লক্ষ্যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গেও বৈঠক করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন