এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট বন্দরবাজার থেকে ইউপি চেয়ারম্যান আ. লীগ নেতা গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত 15 October, Tuesday, 2024

 যুগভেরী ডেস্ক :::

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়াম্যোন ও উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। র‍্যাবের একটি টিম মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

 

হোসেন মুরাদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের মৃত ময়নুল হোসেন চৌধুরীর ছেলে। র‍্যাব-৯ জানায়- হোসেন মুরাদের বিরুদ্ধে বিয়ানীবার থানায় হত্যা ও নাশকতা মামলা রয়েছে। গত ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সহিংসতা সৃষ্টি করেছেন।

গ্রেফতারের পর আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 October 2024

সিলেট বন্দরবাজার থেকে ইউপি চেয়ারম্যান আ. লীগ নেতা গ্রেফতার

বিস্তারিত কমেন্টে