এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সাবাজ উদ্দীনের মৃত্যুতে ইসলামী আন্দোলন সিলেট মহানগরের শোক

Daily Jugabheri
প্রকাশিত ১১ অক্টোবর, শুক্রবার, ২০২৪

যুগভেরী ডেস্ক :::

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানার ১১নং ওয়ার্ড শাখার দায়িত্বশীল মোঃ সাবাজ উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাত ৩ টা ২০ মিনিটের তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্বীয়স্বজন গুনাগ্রাহী রেখে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার এক শোক বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেন, সাবাজ উদ্দীন সমাজের একজন গন্যমান্য ব্যাক্তি এবং আল্লাহ ভীরু ছিলেন। তার মৃত্যুতে সমাজের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। আল্লাহ তায়াল যেন তার ভূল ভ্রান্তি মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১১ অক্টোবর ২০২৪

সাবাজ উদ্দীনের মৃত্যুতে ইসলামী আন্দোলন সিলেট মহানগরের শোক

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )