এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেট গোয়াইনঘাট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Daily Jugabheri
প্রকাশিত ০২ অক্টোবর, বুধবার, ২০২৪
সিলেট গোয়াইনঘাট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোয়াইনঘাটে ১ কোটি ৩৭ লাখ টাকার ভারতীয় চিনি ও বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৬৩ বস্তা ভারতীয় চিনি, ২ হাজার ৫৯২ পিস ভারতীয় মাইকেয়ার ক্রিম, ১ হাজার ৪৫৮ পিস সানগ্লাস, ৫৯টি শাড়ি, ৭৬৬ পিস গার্নিয়ার ফেস ওয়াশ, ৭৫ কেজি ইনস্ট্যান্ট চা, ১৪২ বোতল মদ, ৩ হাজার ৮০০ কেজি বাংলাদেশি রসুনসহ অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়। এসবের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ১১ হাজার ৮০০ টাকা। এসব মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেট গোয়াইনঘাট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

০২ অক্টোবর ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »