এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সাংবাদিক দেবাশীষ দেবু’র বাবার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

Daily Jugabheri
প্রকাশিত ১৮ সেপ্টেম্বর, বুধবার, ২০২৪

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক দেবাশীষ দেবুর বাবা দীপকজ্যোতি পাল শিবু’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।দীপকজ্যোতি পাল শিবু (৭৩) মঙ্গলবার ভোর-রাত ৪টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলা ১১টায় সিলেটের চালিবন্দরস্থ মহাশ্মশানে তার দাহকার্য সম্পন্ন হয়েছে। দীপকজ্যোতি পাল শিবু দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন তিনি।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন