এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

হবিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রদল নেতাসহ দুজনের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত 15 September, Sunday, 2024

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে গেছে পুলিশ। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান রোডের চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায়।

 

নিহতরা হল, শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার পুত্র ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ সরকার (২৭) ও একই উপজেলার তালুগড়াই গ্রামের হাজী কিম্মত আলীর পুত্র মোস্তাফিজুর রহমান (২৬)।

(ওসি) হিল্লোল রায় জানান- হাফিজ ও মোস্তাফিজুর মোটর সাইকেল যোগে ওই এলাকায় ঘুরতে যায়। ঘুরাফেরা শেষে রাত ১০টার দিকে তারা চুনারুঘাটের দিকে ফিরছিল। পথিমধ্যে চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রীজ এলাকায় পৌছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। পরে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 September 2024

হবিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রদল নেতাসহ দুজনের মৃত্যু

বিস্তারিত কমেন্টে