এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, সিলেটে বিক্ষোভ

Daily Jugabheri
প্রকাশিত 14 September, Saturday, 2024

যুগভেরী ডেস্ক ::: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সপরিবারে আহত ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মসূচী পালিত হয়। মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
14 September 2024

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, সিলেটে বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে