এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট আখালিয়া রণক্ষেত্র : পুলিশের গুলি, আটক ৮

Daily Jugabheri
প্রকাশিত 02 August, Friday, 2024

যুগভেরী ডেস্ক ::: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজ শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে আখালিয়ায় এলাকা। শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক ও পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আটক হয়েছেন আটজন। বিকেল চারটার দিকে মহানগরের আখালিয়া মাউন্ড এডোরা হসপিটাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের পক্ষ থেকে গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেট ছুঁড়া হয়। এর আগে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে জুম্মার নামাজের পর সুরমা আবাসিক এলাকা থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নগরীর মদিনা মার্কেট এলাকার দিকে এাগোতে থাকে। আন্দোলনকারীরা বিকেল চারটার দিকে আখালিয়া মাউন্ড এডোরা হসপিটাল এলাকায় এলে পুলিশের সঙ্গে সংর্ঘষ বাঁধে। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। পরে বিভিন্ন গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় এক শিশুকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত (বিকেল ৬টা) আন্দোলনকারী ও পুলিশ মুখোমুখি রয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং আটজনকে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
02 August 2024

সিলেট আখালিয়া রণক্ষেত্র : পুলিশের গুলি, আটক ৮

বিস্তারিত কমেন্টে