এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত হত্যায় মামলা দায়ের

Daily Jugabheri
প্রকাশিত 27 April, Saturday, 2024

দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুকে (৩৬) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  শনিবার দুপুরে নিহত অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে নগর পুলিশের এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানায় ওসি নুনু মিয়া বলেন, ‘অত্যন্ত গুরুত্বসহকারে ঘটনার তদন্ত চলছে। আশা করছি, দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হবে।’ এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে অমিত দাস শিবুর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন শুক্রবার বিকেলে ময়না-তদন্ত শেষে নগরের চালিবন্দর মহাশশ্মানে মরদেহ দাহ করা হয়। নিহত অমিত দাশ শিবু সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের মৃত গৌর চাঁদ দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক। বর্তমানে সপরিবারে নগরের কানিশাইল এলাকায় বসবাস করছিলেন।  প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
27 April 2024

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত হত্যায় মামলা দায়ের

বিস্তারিত কমেন্টে