এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সাংবাদিক দেবুর মায়ের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

Daily Jugabheri
প্রকাশিত ২৩ এপ্রিল, মঙ্গলবার, ২০২৪

দৈনিক যুগভেরীর যুগ্ম-বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দেবাশীষ দেবুর মা সীমা রানী পালের (৬০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।  এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  এর আগে সোমবার (২২ এপ্রিল ) রাত সোয়া ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক দেবাশীষ দেবুর মা সীমা রানী পাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর এলাকার বাসিন্দা।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন