এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ০৭ এপ্রিল, রবিবার, ২০২৪

বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ও ক্রীড়ামূলক অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) নগরীর মির্জাজাঙ্গালস্খ ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা রকি দেব এর সভাপতিত্বে ও সমাজসেবক দূর্জয় কর্মকার রবি এর পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত মালাকার, সহ-সভাপতি রক্তিম রায়, যুগ্ম-সম্পাদক জয়দেব বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক অন্তরা দেব, ক্রীড়া সম্পাদক বিশাল পাল, কার্যনির্বাহী সদস্য মো: আলী রিয়াদ, অর্পি দে, রবিন দাস প্রমুখ।  বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন