এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

আখালিয়ায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত 07 April, Sunday, 2024

সিলেট সিটি কর্পোরেশন এর ৮নং ওয়ার্ডস্থ, আখালিয়া নতুন বাজারস্থ জামেয়া দারুল কোরআন নূরানিয়া ও হাফিজিয়া সিলেট, কর্তৃক পরিচালিত আয়োজিত আলহাজ্ব সিকন্দর আলী তালুকদার সাহেবের স্বরণে মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে স্কুল মাদরাসার নানা বয়সী শিক্ষাথীরা অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। ২৬ শে রমজান ( ৬ এপ্রিল ) শনিবার মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়। সৌজন্যে এম. এ. রউফ সাহেব লন্ডন প্রবাসী ও আল-মাহমুদ ছাত্র সংসদ। জামেয়া দারুল কোরআন নূরানিয়া ও হাফিজিয়ার প্রিন্সিপাল ও ‘মুহতামিম’ মাওলানা ঈসা সালমান খান সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক মাওলনা সালমান আহমেদ সুমন আলী ও হাফিজ মাওলনা কামরুল ইসলাম এর যৌথ পরিচলানয়, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, আখালিয়া নতুন বাজার ব্যাবসায়ী ও মালিক সমিতির সভাপতি মো: দিলোয়ার হোসে জয়, বিশিষ্ট ব্যবসায়ী মাওলনা জুনায়েদ আহমদ, মাওলনা ওলিউর রহমান খান, প্রবাসী রুহেল আহমদ, বিশিষ্ট মুরব্বী মখদ্দুশ আলী তালকুদার, এলাকার বিশিষ্ট মুরব্বী, আব্দুস ছত্তার, আব্দুল খালিক , মাতাব মিয়া, আসাব উদ্দিন, রাজু মিয়া, নতুন বাজার জামে মসজিদের মুতায়াল্লী আব্দুল আহাদ, সাবেক মুতায়াল্লী আব্দুল মান্নান, ইফতার মাহফিলে প্রিন্সিপাল ও ‘মুহতামিম’ মাওলানা ঈসা সালমান খান এর অনুমতিক্রমে দোয়া পরিচালনা করেন  মাওলনা মুফতী ফয়জুল হক জালালাবাদী। ইফতার মহাফিলে প্রায় শয়শত মানুষ অংশগ্রন করেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
07 April 2024

আখালিয়ায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন

বিস্তারিত কমেন্টে