এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গভীর রাতে সেহরি নিয়ে অসহায় মানুষের পাশে আলম খান মুক্তি

Daily Jugabheri
প্রকাশিত 25 March, Monday, 2024

পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির পক্ষ থেকে অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে দরগাহ হযরত শাহজালাল (রা:) মাজারে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে নিজ হাতে সেহরি বিতরণ করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি রাহেল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু, সহ-সম্পাদক মনসুর সুমন, আমিনুল ইসলাম আমিন, উবেদুল আহমদ উবেদ, রাজিব চক্রবর্তী, আবির হাসান রানা, মাসুক আহমদ, হিজবুর আহমদ প্রমুখ।  বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 March 2024

গভীর রাতে সেহরি নিয়ে অসহায় মানুষের পাশে আলম খান মুক্তি

বিস্তারিত কমেন্টে