এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

গোয়াইনঘাটের রাতের আধারে শিয়ালা হাওরে বিষ প্রয়োগ করে মাছ আহরণ

Daily Jugabheri
প্রকাশিত ১৬ মার্চ, শনিবার, ২০২৪

নিজস্ব প্রতিনিধি গোয়াইনঘাট (সিলেট):::  গোয়াইনঘাটে শিয়ালা হাওরে বিষ প্রয়োগ করে জোরপূর্বক মাছ আহরণ করা হয়েছে।  আদালতের ১৪৪ ধারা জারি হওয়ার পরও রতন বিশ্বাস গংরা মাছ নিধন করার অভিযোগ উঠেছে। জানা যায়, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের শিয়ালা হাওরস্থ লক্ষ্মীহাওরের রশরাজ সরকারের পুত্র শৈলেন্দ্র সরকারের মালিকানা ১.৫০ একর ভূমিতে একটি কুড়ি (বিল) রয়েছে। এই কুড়িটি একই গ্রামের টিয়া বিশ্বাসের পুত্র রতন বিশ্বাস গংরা দীর্ঘদিন থেকে জোরপূর্বক মাছ আহরণের চেষ্টা করে। এ বিষয়ে বাদী হয়ে শৈলেন্দ্র সরকার সিলেট আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করলে আদালত কুড়ির উপর ১৪৪ ধারা জারি করেন। এ বিষয়ে সালুটিকর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে। এদিকে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রতন বিশ্বাস ২৫/৩০ জন লোক নিয়ে কুড়িতে বিষ ঢেলে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়। কুড়ির মালিক শৈলেন্দ্র সরকার জানান, আমি নিরীহ মানুষ, আমি আইনের আশ্রয় নিয়েছি, প্রতিপক্ষ রতন গংরা সব সময় এলাকায় রাহাজানি করে এবং আমার কুড়িতে বিষ ঢেলে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়। সালুটিকর পুলিশ ফাঁড়ির এসআই সালেহ আহমদ জানান, ‘শুনেছি মাছ ধরে নিয়ে গেছে। পূর্বে ঘটনাস্থল গিয়েছি এবং এ বিষয়ে আদালতে রিপোর্ট প্রেরণ করেছি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন