এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

র‌্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক

Daily Jugabheri
প্রকাশিত ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৪
র‌্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক

যুগভেরী ডেস্ক ::: সিলেটের র‌্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাইপগানসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-১ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দক্ষিণ পাশে কুমিল্লা-সিলেট মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মারুফ ইসলাম (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের শিমরাইলকান্দি গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।

র‌্যাব-৯ সিলেট সদর দপ্তরের মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানিয়েছেন আটক মারুফ ইসলামের বিরুদ্ধে মামলা অস্ত্র আইনে মামলা দায়ের করে আলামতসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন