এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকের চাপায় নারী নিহত

Daily Jugabheri
প্রকাশিত 26 November, Tuesday, 2024
সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকের চাপায় নারী নিহত

যুগভেরী ডেস্ক ::: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তবে ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বামীকে নিয়ে ঐ নারী সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ঐ দম্পতিকে ধাক্কা দেয় সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐ নারী। আহত হন তার স্বামীও। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 November 2024

সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকের চাপায় নারী নিহত

বিস্তারিত কমেন্টে