এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ১৮ নভেম্বর, সোমবার, ২০২৪
গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দূর্গেশ সরকার বাপ্পী গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়াইনঘাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিম আক্তার (২) উপজেলার টুকইর যথনাথা গ্রামের আলী হোসেনের মেয়ে।সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, শিশু মিম দুপুরে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের ডোবায় পানিতে পড়ে যায়।স্বজনরা ডোবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরৎহাল রিপোর্ট প্রস্তুত করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের ডুবায় খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন