এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে ইউএনও’র অভিযানে-ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক

Daily Jugabheri
প্রকাশিত 14 November, Thursday, 2024
গোয়াইনঘাটে ইউএনও’র অভিযানে-ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক

নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট :: গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া-হাকুরবাজার সড়কে জনতার সহায়তায় ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় পশ্চিম আলীরগাও ও ডৌবাড়ি ইউনিয়নের সীমান্তে হাকুরবাজারগ্রামী পাকা রাস্তা থেকে চিনি ভর্তি গাড়ি আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলামের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে হাওর-জঙ্গল দিয়ে দৌড়ে পালিয়ে যায় চোরাচালানকারীরা। গাড়ি দুটিতে ১২০ বস্তা চিনি রয়েছে। ঘটনাস্থলে আটক মালামাল জব্দ করেন গোয়াইনঘাট গোয়াইনঘাট থানার এসআই জাহিদ।

এদিকে মজাদপুর ও যাত্রাবার গ্রামের মধ্যবর্তী সড়কের পাশে বর্তমানে জনতার সহায়তায় অভিযান চলছে। চোরাচালানের বিষয়ে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
14 November 2024

গোয়াইনঘাটে ইউএনও'র অভিযানে-ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক

বিস্তারিত কমেন্টে