এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিসিকের সাবেক কাউন্সিলর মোস্তাক গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত 23 October, Wednesday, 2024

 যুগভেরী ডেস্ক :::

সিলেট সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদকে গ্রেফতার করেছে র‍্যাব।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপরে হামলার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 October 2024

সিসিকের সাবেক কাউন্সিলর মোস্তাক গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে