এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জৈন্তাপুরে ছয় দিনের ব্যবধানে দুই দফায় বিস্ফোরক উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত time ago 19 minutes
জৈন্তাপুরে ছয় দিনের ব্যবধানে দুই দফায় বিস্ফোরক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী শ্রীপুর এলাকায় ধারাবাহিকভাবে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জননিরাপত্তা ও সীমান্ত দিয়ে বিস্ফোরক পাচারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। মাত্র ছয় দিনের ব্যবধানে উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সর্বশেষ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এসআরবির প্রযুক্তিগত সহায়তায় সন্দেহভাজন স্থানের অবস্থান শনাক্ত করা হয়। পরে বিজিবির কে-৯ ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক ও সিরাপগুলো উদ্ধার করে অভিযানিক দল।

এর আগে গত ১৭ নভেম্বর রাতে একই উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০টি উচ্চক্ষমতার বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করে ৪৮ বিজিবি। ওই ঘটনায়ও বিস্ফোরকগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন বিশেষ অভিযানে এ পর্যন্ত ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।

পরপর দুটি অভিযানে বিস্ফোরক উদ্ধারের ঘটনা সীমান্তবর্তী এলাকায় অবৈধ বিস্ফোরক প্রবেশ ও সরবরাহের সম্ভাব্য পথ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। বিশেষ করে চা বাগান ও পিকনিক স্পটের মতো জনসমাগমপূর্ণ ও পর্যটনসংশ্লিষ্ট এলাকায় এসব বিস্ফোরক পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাওয়ায় জননিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে উদ্ধার হওয়া বিস্ফোরকের উৎস, গন্তব্য কিংবা কী উদ্দেশ্যে এগুলো আনা হয়েছিল, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব বিস্ফোরক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 November 2026

জৈন্তাপুরে ছয় দিনের ব্যবধানে দুই দফায় বিস্ফোরক উদ্ধার

বিস্তারিত কমেন্টে