এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা

যুগভেরী ডেস্ক ::: বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সমাজসেবক এবং রোটারি ক্লাব অব জালালাবাদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে ক্লাবে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের সভাপতি অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীরের সভাপতিত্বে শুক্রবার রাতে মানিক পীর সড়কের নিজস্ব অফিসে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন পিডিজি প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, এমপিএইচএফ, ক্লাবের সাবেক সভাপতি পিডিজি শহীদ আহমেদ চৌধুরী, পিএইচএফ; সাবেক সভাপতি আলহাজ আতাউর রহমান, সাবেক সভাপতি এম. এ. মালিক হুমায়ুন।

বক্তারা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবন, চিকিৎসাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান এবং বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তাঁরা বলেন, পেশাগত জীবনে তিনি যেমন একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ চিকিৎসক ছিলেন তেমনি শিক্ষা ও সমাজসেবায়ও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা বলেন, রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি হিসেবে ১৯৮৮–৮৯ রোটাবর্ষে তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও মানবসেবামূলক কর্মকাণ্ড ক্লাবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শোকসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রোটারিয়ান আশিকুর রহমান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
22 November 2026

অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা

বিস্তারিত কমেন্টে