এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে পাড় ধসে শ্রমিকের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত time ago 16 hours
জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে পাড় ধসে শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে বারেক মিয়া (৪৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার নয়াবস্তি গ্রামের নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারেক উপজেলার বাউর বাগ হাওর গ্রামের মৃত জংসের আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একদল শ্রমিক নদীর পাড় থেকে বালু উত্তোলন করছিলেন। এ সময় হঠাৎ বালুমিশ্রিত মাটির একটি বড় অংশ ধসে শ্রমিকদের ওপর পড়ে। অন্য শ্রমিকরা সরে যেতে সক্ষম হলেও বারেক মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর পাড় থেকে বালু উত্তোলনের সময় পাড় ধসে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
31 October 2026

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে পাড় ধসে শ্রমিকের মৃত্যু

বিস্তারিত কমেন্টে