এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

Daily Jugabheri
প্রকাশিত time ago 16 hours
সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, কসমেটিকসসহ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদর ও নয়টি বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানাযায়, অভিযানে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের কসমেটিকস, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সোনপাপড়ি ও জিরাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
31 October 2026

সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে