এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 16 hours
হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: ‎সিলেটের ‘হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম’-এর সিস্টার্স কনসার্ন ‘হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ’-এর আয়োজনে নভেম্বর গ্রুপের উমরাহ যাত্রীদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
‎সরকার অনুমোদিত ট্রাভেলস এজেন্ট (নং- ০০১৭১৯১) এর আওতায় ​হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম-এর সিনিয়র পরিচালক ডাঃ মোঃ এনামুল ইসলাম-এর সভাপতিত্বে এবং পরিচালক মোঃ কামরুল ইসলাম-এর দক্ষ পরিচালনায় উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
‎
‎​কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের হাজি কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব ও সৌদি দুতাবাসের দাঈ শাঈখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানি। তিনি উমরাহ পালনের সঠিক নিয়মকানুন, হজের মাসআলা-মাসাইল এবং সফরকালীন করণীয় সম্পর্কে যাত্রীদের বিস্তারিত দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন।
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ‘রয়েল ট্রাভেল লিংক’-এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ এ মাসুম।
‎​কর্মশালায় উপস্থিত উমরাহ যাত্রীরা এ ধরনের সময়োপযোগী ও প্রয়োজনীয় আয়োজনের জন্য হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে যাত্রীদের নিরাপদ সফর ও মোবারক উমরাহের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
‎

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
31 October 2026

হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে