এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Daily Jugabheri
প্রকাশিত time ago 16 hours
জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

যুগভেরী ডেস্ক ::: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবদি অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, শুধু শাষক পরিবর্তন নয়, পুরানো শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র পরিচালনায় শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা জন্য জেএসডির আন্দোলন সংগ্রাম জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর হাওয়াপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সিলেট জেলা শাখার উদ্যোগে দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সভাপতিত্বে এবং জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলার সদস্য সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী চৌধুরী শাহেদ কামাল টিটু, সিলেট জেলার সদস্য রিয়াজ উদ্দিন, জেএসডি নেতা আব্দুল আব্দুল গফ্ফার সুইট, মাসুক আহমদ প্রমুখ।

বক্তাগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, গ্যাস বিদ্যুৎ, জ্বালানি সংকট, আইনশৃংখলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, শুধু শাষক বদল নয়, পুরনো শাসন ব্যবস্থার পরিবর্তন অপরিহার্য। সেজন্য দেশে ফেডারেল প্রদ্ধতির শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। জাতীয় সংসদের উচ্চ কক্ষ গঠন, দেশে ৯টি প্রদেশ ও প্রাদেশিক সরকার গঠন এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, সম্বলিত অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই দেশ ও জাতির সংকট নিরসন সম্ভব। বক্তারা বলেন, জাতীয় সংসদে রাজনৈতিক দলের পাশাপাশি শ্রম, কর্ম পেশার জনগণ, নারী, ক্ষুদ্র গতিসত্তা ও অন্যান্য সামাজিক শক্তি সাংবিধানিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। দুই কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে সমাজশক্তির অংশীদারিত্বের প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে। কেন্দ্র থেকে জেলা, উপজেলা, পৌরসভা, মহানগর গঠন পরিকল্পনা বাস্তবায়ন ও তদারকিতে পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
31 October 2026

জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিস্তারিত কমেন্টে