এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

Daily Jugabheri
প্রকাশিত time ago 12 hours
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

যুগভেরী ডেস্ক ::: ​সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোয়াইনঘাট প্রেসক্লাব।সাংবাদিকতা শিখুন

সিলেট এম.এ.জি ​ওসমানী হাসপাতালে রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘সিলেটভিউ২৪ ডটকম’-এর প্রতিবেদক নিবেন্দু তালুকদার এবং ‘দৈনিক শ্যামল সিলেট’-এর আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল কতিপয় উচ্ছৃঙ্খল ইন্টার্ন চিকিৎসকের দ্বারা অমানবিক হামলার শিকার ও গুরুতর আহত হন। স্বাধীন সাংবাদিকতার ওপর এই নগ্ন আক্রমণ মুক্ত গণমাধ্যমের জন্য এক চরম হুমকি। চিকিৎসা সেবার মতো প্রবিত্র দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় কতিপয় চিকিৎসকের এমন সহিংস আচরণ অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।

 

আজ ​গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন সহ নেতৃবৃন্দরা এক যৌথ বিবৃতিতে বলেন, “সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সাংবিধানিক অধিকার। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই হামলায় জড়িত দোষী ইন্টার্ন চিকিৎসকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”সিলেট জেলা

​একই সাথে, এই বর্বর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানবববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে গোয়াইনঘাট প্রেসক্লাব। সুবিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সিলেটের সর্বস্তরের সাংবাদিক সমাজের রাজপথের যেকোনো যৌক্তিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে পাশে থাকবে গোয়াইনঘাট প্রেসক্লাব।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 October 2026

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

বিস্তারিত কমেন্টে