এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা

যুগভেরী ডেস্ক ::: পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হামলায় সিলেটভিউ২৪ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেলসহ দুই সাংবাদিক আহত হওয়র ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নের্ত্ববৃন্দ।সাংবাদিকতা শিখুন

এক বিবৃতিতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া, সিনিয়র সহসভাপতি শাহান উদ্দিন নাজু, সহসভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক হারিছ আলী, সহসাধারণ সম্পাদক এইচ এম সেলিম, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল, সহসাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদ আহমদ রিপনসহ প্রেসক্লাবের নের্ত্ববৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা যে নারকীয় হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছেন তা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকিস্বরপ। পেশাগত দায়িত্ব পালনকালে এধরণের ন্যাক্কারজনক ঘটনায় শুধু সাংবাদিকরা হতবাক হয়নি চরম উদ্বেগ সৃষ্টি করেছে। অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এ ধরনের ঘটনা পূনরাবৃত্তি না ঘটে।

 

বুধবার রোগীর স্বজনদের মারধরের ছবি, ভিডিও এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা সাংবাদিকদের উপর হামলা চালান। হামলায় সিলেটভিউ২৪ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেল গুরুতর আহত হন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 October 2026

ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা

বিস্তারিত কমেন্টে