এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: টানা দ্বিতীয়বার গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক মো. করিম মাহমুদ লিমনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন। সঞ্চালনা করেন সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি জামিল আহমদ মাসুম ও সাংবাদিক আলী হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন কে.এম. লিমন। এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ গ্রাম পুলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম আম্বিয়া কয়েস বলেন, সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কে.এম. লিমন স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর পুনর্নির্বাচন সেই আস্থারই প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, লিমন ভবিষ্যতেও গোয়াইনঘাটের উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরে এলাকার অগ্রগতিতে ভূমিকা রাখবেন।

সংবর্ধনার জবাবে কে.এম. লিমন গ্রাম পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গ্রামীণ জনপদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের ন্যায্য অধিকার ও সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরতে তিনি ভবিষ্যতেও সচেষ্ট থাকবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে কে.এম. লিমনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, কে.এম. লিমন জাতীয় দৈনিক ‘এদিন’, সিলেটের আঞ্চলিক দৈনিক ‘কাজির বাজার’ ও ‘নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি’র গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
28 October 2026

গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে