এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বগির হুক ছিঁড়ে ৪ ঘন্টা লাউয়াছড়ায় আটকা সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেন

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
বগির হুক ছিঁড়ে ৪ ঘন্টা লাউয়াছড়ায় আটকা সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেন

যুগভেরী ডেস্ক ::: বগির হুক ছিঁড়ে প্রায় ৪ ঘন্টা মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আটকা ছিল পাহাড়িকা এক্সপ্রেস। শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সোয়া ৫টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভিবিক হয়।

এর আগে সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

জানা যায়, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশের পর বগির হুক ছিঁড়ে যায়। এরপর ৯টি বগি নিয়েেট্রেনের ইঞ্জিন শ্রীমঙ্গল স্টেশনে চলে যায়। বাকী ৭ টা বগি বনের ভেতরে আটকে পড়ে। পরে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সোয়া ৫টার দিকে বাকী বগিগুলো উদ্ধার করা হয়।

এ দুর্ঘটনায় প্রায় ৪ঘন্টা বনের ভেতরে আটকা পড়েন ট্রেনের ৭টি বগির যাত্রীরা। দীর্ঘসময় আটকা থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের।

তবে সোয়া ৫টা থেকে বগিগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
02 October 2026

বগির হুক ছিঁড়ে ৪ ঘন্টা লাউয়াছড়ায় আটকা সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেন

বিস্তারিত কমেন্টে