এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময়

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় সমর্থন ও এলাকাবাসীর সমর্থন পেতে মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়। নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ইউপি নির্বাচন, প্রার্থী বাছাই, এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিনকে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে সমর্থনের বিষয়ে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে সমর্থন জানানো হয়। একই সঙ্গে তাকে দলীয় সমর্থন দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা বলেন, এম এ মতিনের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগের বিষয় বিবেচনায় নিয়ে আগামী ইউপি নির্বাচনে তাকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।

সভায় উপজেলা বিএনপির সহসভাপতি বশির আহমদ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলকাছ মিয়া, মতিউর রহমান, মজর আলী, আং নুর, কৃষক দলের সভাপতি আফতাব আলী, উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নজমুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
27 September 2026

নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময়

বিস্তারিত কমেন্টে