এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরের একটি ফ্ল্যাট থেবে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের বিরুদ্থে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনেছে পুলিশ।

বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল উপশহর এ-ব্লকের ৪ নম্বর রোডের ২৯ নম্বর বাসার নিচতলার বাম পাশের একটি ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়।

এতে আটককৃতরা হলেন— নাছরিন বেগম (৪০), রুমি বেগম (২৮), সামিয়া চৌধুরী (২০), কলি বেগম (২৭), সাথী আক্তার (২৯) এবং রাজু ইসলাম (২৫)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসএমপি’র মিডিয়া শাখা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে অসামাজিক অবস্থায় তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
24 September 2026

সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬

বিস্তারিত কমেন্টে