এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা

যুগভেরী ডেস্ক ::: চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে হযরত শাহজালালের (র.) মাজারের টাকা। এবারও ভক্তদের অনুদান মিলেছে বস্তা বস্তা নগদ টাকা। সেই টাকা গোনা হচ্ছে ৪টি ডিজিটাল মেশিনে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে দানবাক্স ও ডেকচিগুলোর তালা খোলা হয়। এরপর কয়েকটি বস্তায় টাকাগুলো নিয়ে রাখা হয় মাজার প্রাঙ্গণে।

 

দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত টাকা গণনার কাজ চলছিল।

সকালে তালা খোলার সময় সিলেটের জেলা প্রশাসকসহ মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গঠিত কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, সচেতন নাগরিকবৃন্দ এবং সিলেটে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে প্রথম দফায় গত ২২ জুন, এরপর যথাক্রমে ১৫ জুলাই ও ১৫ আগস্ট মাজারের দানবাক্স ও ডেকচিগুলো খুলে প্রকাশ্যে ভক্তদের দানের টাকা গোনা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
19 September 2026

চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা

বিস্তারিত কমেন্টে