এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ঢাকায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা পল্লবকে নিয়ে সিলেটের পথে পুলিশ

Daily Jugabheri
প্রকাশিত time ago 9 hours
ঢাকায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা পল্লবকে নিয়ে সিলেটের পথে পুলিশ

যুগভেরী ডেস্ক ::: ঢাকায় গ্রেপ্তার হওয়া সিলেটের বিয়ানীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বিয়ানীবাজার থানা পুলিশের একটি একটি দল।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির। এর আগে শনিবার রাত ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির ভাটেরা থানাপুলিশ। পল্লব এভারকেয়ার হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলেন বলে জানা গেছে।

আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরো অন্তত ১৬টি মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, তারা তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। কখন পৌঁছাবেন বা আদালতে কবে তোলা হতে পারে সে সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানাতে পারেন নি তিনি। তবে ধারনা করা হচ্ছে, সোমবার তাকে আদালতে তোলা হতে পারে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 August 2026

ঢাকায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা পল্লবকে নিয়ে সিলেটের পথে পুলিশ

বিস্তারিত কমেন্টে