এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

যুগভেরী ডেস্ক ::: সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক বিজিবি।  (২৯ আগস্ট) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি এবং সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, কম্বল, ফল, কসমেটিকস, গরু, পান মসলা, সুপারি, এবং অবৈধ বালু পাথর বহনকারী বাংলাদেশী ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯ লক্ষ টাকা।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 August 2026

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

বিস্তারিত কমেন্টে