এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য প্রচার মিছিলের ডাক দিয়েছে সংগঠনটির সিলেট জেলা ও মহানগর শাখা। আগামীকাল সোমবার (২৪ আগস্ট) বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।

সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে সিলেটে উষ্ণ অভ্যর্থনা জানাতে এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই প্রচার মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটি নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান (এপিপি) ও সদস্য সচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং মহানগর শাখার আহ্বায়ক মামুন আহমদ ও সদস্য সচিব আবদুল হান্নান বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে সমুন্নত রাখতে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রজন্মের শক্তিকে ঐক্যবদ্ধ করতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কেন্দ্রীয় কমিটির হাত ধরে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।

বিবৃতিতে নেতৃবৃন্দ সোমবার (২৪ আগস্ট) প্রচার মিছিলে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল ও সার্থক করার জন্য সিলেট জেলা ও মহানগর কমিটির সকল স্তরের নেতাকর্মী, সমর্থক এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের তরুণ প্রজন্মের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 August 2026

সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল

বিস্তারিত কমেন্টে