এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত time ago 38 minutes
মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক ইমান আলী, মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রুকুনুজ্জামান রুকন এবং মুসলিমনগর সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মো. করিম মাহমুদ লিমন বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উদ্বোধনী ম্যাচে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা পরস্পরের মুখোমুখি হয়। ম্যাচে দুই দলের খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য ও টানটান উত্তেজনাপূর্ণ লড়াই উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের আনন্দিত করে।

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাঠে উপস্থিত থেকে উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
11 August 2026

মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিস্তারিত কমেন্টে