
আলমগীরের মস্তিষ্কের টিউমার থেকে ব্রেন ক্যান্সার সে বাচঁতে চায়
যুগভেরী ডেস্ক ::: আখালিয়া নতুন বাজার এলাকার একজন অসহায় বিধবা মায়ের সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের একটি মানবিক আবেদন। আলমগীর (৫০) সিলেট নগরীর ৮নং ওয়ার্ড আখালিয়া নতুন বাজারস্থ উজ্জীবন/আ/ এলকারবাসীন্দা। তাহার পিতা মৃত্য আকতার মিয়া, মাতা-হাওয়ারুন্নেছা।
আর্থিক সাহায্যের আবেদন ও মায়ে আকতি সিলেট মহানগরের আখালিয়া নতুন বাজার এলাকার এক অত্যন্ত অসহায় ও দরিদ্র বিধবা নারী। কিছুদিন পূর্বে আমার স্বামী পরলোকগমন করেছেন। বর্তমানে আমার একমাত্র সন্তানের মারাত্মক অসুস্থতার কারণে আমি চরম আর্থিক ও মানসিক সংকটে পতিত হয়েছি।দিন দিন আমার সন্তানের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ডাক্তার দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন, যার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু এক বেলা আহার জোগাড় করাই যেখানে আমার জন্য কষ্টকর, সেখানে সন্তানের এই বিপুল পরিমাণ চিকিৎসার খরচ বহন করা আমার পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। টাকার অভাবে বর্তমানে তার প্রয়োজনীয় ওষুধ কেনা এবং নিয়মিত চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।আমরা প্রার্থনা এই যে মানবিক দিক বিবেচনা করে আমার সন্তানের জীবন বাঁচাতে এবং তার সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদানে আপনার সদয় হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য অবদান আমার সন্তানকে সুস্থ পৃথিবীতে ফিরিয়ে আনতে পারে। সে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী হাসপালে চিকিৎসাধী রয়েছে।
রোগীর-সাহায্য পাঠানোর: বিকাশ (Personal): 01339675969-ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : 3619031006066।
আমার চোখের সামনে সন্তানের এই কষ্ট সহ্য করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে।মানবিক দিক বিবেচনা করে আমার সন্তানের চিকিৎসার জন্য কিছু আর্থিক অনুদান প্রদান করে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে আপনার সদয় মর্জি হয়। আপনার সামান্য সাহায্য আমার সন্তানকে একটি নতুন জীবন দিতে পারে। আমি মহান আল্লাহ কাছে আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন