
যুগভেরী ডেস্ক ::: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাইয়ের প্রত্যাশা মাফিক সংস্কারে দাবিতে আগামীকাল বুধবার ৫ আগস্ট বাদ আসর কোর্ট পয়েন্টে সমবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে।
সমাবেশ ও গণমিছিল সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জুলাই চেতনার সকল নাগরিকবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা রিয়াজুল ইসলাম রিয়াজ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন