এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 11 hours
জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর মেন্দিবাগস্থ কোম্পানির মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আন্দোলন সংগ্রামে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির সকল মহাব্যবস্থাপক, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, সিবিএ প্রতিনিধিবৃন্দ, ক্লাব কমিটির সদস্যগণসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোম্পানির মসজিদের ইমাম মাওলানা মো: আকমল হোসাইন।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 August 2026

জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে